ইভান্সের ব্যাটে বিপিএলের প্রথম সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৫

লরি ইভান্স। সংক্ষিপ্ত ফরম্যাটে খেলে বেড়ানো ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স রাজশাহীর হয়ে এতদিন ছিলেন খোলসবন্দী। জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়া এই ক্রিকেটারের বিগত ম্যাচগুলোতে চোখ রাখলেই বোঝা যায় কতটা বিবর্ণ ছিলেন ব্যাট হাতে। স্কোর ছিলো- ১০, ১*, ০, ২, ০। সেই ইভান্সই সৌরভ ছড়ালেন এবারের বিপিএলে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরি আসলো তার ব্যাটে। 

ঢাকায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিরতি পর্বের আগে রান খরা ছিলো তার ব্যাটে। সবশেষ টি-টেন লিগেও এতটা আগ্রাসী রূপ ছিলো না। বিপিএলে ৫ ম্যাচ খেলে ফেলা ইভান্সের ব্যাটে অবশেষে রানের ফোয়ারা দেখা মিললো সোমবার। ঢাকায় এসেই নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ৬২ বলে ১০৪ রানের ইনিংস খেলে।

শুরুতে ২৮ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর দেখে শুনেই খেলছিলেন। রায়ান টেন ডেসকাটকে সঙ্গে নিয়ে দশম ওভারের পর নিজেকে মেলে ধরেন বিধ্বংসী রূপে। ৯টি চার ও ৬ ছক্কায় পূরণ করেন এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোরটিও। তার আগের স্কোরটি ছিলো ৯৬ রান।

তার সঙ্গী ডেসকাটও খেলেছেন ঝড়ো গতিতে। ৪১ বলে ২টি চার ও ৩ ছক্কায় তিনি করেন ৫৯ রান। দশম ওভারে যাদের রানের চাকা চলছিলো ঢিমে তালে সেই রাজশাহী এই দুজনের বিধ্বংসী ১৪৮ রানের জুটিতে পায় ১৭৬ রানের বড় সংগ্রহ। তাদের জুটিটি ছিলো ৮৩ বলের।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি