রোনালদোর পেনাল্টি মিসের দিনে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ১১:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১২:১১

পেনাল্টি মিস করেছেন রোনালদো।

আগের ম্যাচ জিতে নাপোলি ব্যবধান কমালেও তলানীর দল শিয়েভোকে হারিয়ে ব্যবধান আবার বাড়িয়ে নিয়েছে ইতালীয় জায়ান্ট জুভেন্টাস। সিরি আ’তে জুভেন্টাস জয় পেয়েছে ৩-০ গোলে।

১৩ মিনিটে ডগলাস কোস্তার গোলে এগিয়ে শুরু তাদের। প্রতি আক্রমণে ২০ গজ দূর থেকে জাল কাঁপান অনায়াসে। বিরতির আগে ব্যবধান দ্বিগুন করেন এমরে কান। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালার বানিয়ে দেওয়া বলে গোলটি করেন তিনি।

প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো এদিন হতাশ করেছেন বেশ কয়েকবার। বিরতির পর শিয়েভোর মাত্তিয়া বানি বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। এমন সুবর্ণ সুযোগ পেয়েও জালে বল পাঠাতে পারেননি পর্তুগিজ তারকা। বল রুখে দেন সরেন্তিনো। পেনাল্টি মিসের পর আরও দুবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও হতাশ করেছেন দলকে। দিবালার ক্রস থেকে বল পাঠিয়ে দেন জাল থেকে দূরে। একই রকম আরেক প্রচেষ্টায় বল গিয়ে লাগে সাইড নেটে।

ব্যবধান বাড়ানোর প্রচেষ্টায় এরপর সফলতা দেখান রুগানি। ৮৪ মিনিটে ফ্রি কিক থেকে তার দারুণ হেডে স্কোর  হয় ৩-০।    

পয়েন্ট টেবিলে ২০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নাপোলি। জুভেন্টাস এগিয়ে ৯ পয়েন্ট ব্যবধানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান