টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৩:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:২৯

টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

বিপিএলে ঢাকার ফিরতি পর্বে খুলনা টাইটানসের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অপরিবর্তিত দল নিয়ে বোলিংয়ের কথা জানান রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে খুলনা, জয় মাত্র একটিতে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিবর্ণ খুলনা টাইটানসের সেরা চারে থাকাটা এখন ‘অসম্ভব’ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার পরেও লড়াকু মনোভাব থেকে সরতে চাইছে না গত আসরে সেরা চারে থাকা দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে ফিরতি ম্যাচে জয়কেই একমাত্র লক্ষ্য করছে মাহমুদউল্লাহরা। দেড়টায় ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশনে।

এবারের আসরে খুলনা নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুরের। দুর্দান্ত ওপেনিং জুটির পরও হার দিয়ে শুরু হয়েছিল তাদের বিপিএল মিশন। রংপুরের দেওয়া ১৬৩ রানের জবাবে জয়ের পথেই হেঁটেছিল খুলনা। কিন্তু ৮ রানে হারের হতাশা নিয়ে ছাড়তে হয়েছিল মাঠ। খুলনা ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ঢাকার প্রথম পর্বে। তাই সেই প্রতিশোধের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ের লক্ষ্যে নামতে যাচ্ছে মাহমুদউল্লাহরা।

খুলনা টাইটানস একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, আল আমিন, ডেভিড উইজ, ব্রেন্ডন টেলর, ইয়াসির শাহ, শুভাশীষ রায়, জুনায়েদ খান।

রংপুর একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম