টেবিল টেনিসে নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ২২:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৪

নতুন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিছুদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছিল টেবিল টেনিস ফেডারেশন। অবশেষে বৃহস্পতিবার নতুন কমিটি গঠিত হয়েছে ফেডারেশনে। আবাহনীর টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নতুন সাধারণ সম্পাদক হয়েছেন।

নতুন সাধারণ সম্পাদক দেশের টেবিল টেনিসকে এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানালেন বাংলা ট্রিবিউনকে, ‘দেশের টেবিল টেনিসকে এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। সবাইকে নিয়ে কাজ করতে চাই। খেলোয়াড়রা যেন ভালো সুযোগ-সুবিধা পায় সেদিকে দৃষ্টি রাখবো। এছাড়া আন্তর্জাতিক আসরে বাংলাদেশ যেন সাফল্য পায় সেদিকেও দৃষ্টি থাকবে।’

এছাড়া এই কমিটিতে তিনজন সহ-সভাপতি আছেন-খন্দকার হাসান মুনীর, মুনিরা মোর্শেদ হেলেন ও মাসুদুর রহমান। দুই যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এস এম জাহাঙ্গীর ও কে এম তৌহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিত। এছাড়া ১৬ জন আছেন সদস্য হিসেবে। একটি প্যানেল থাকায় এই ফেডারেশনে আর নির্বাচনের প্রয়োজন পড়েনি। নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ছিল আগামী ৫ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। যদিও একজন সহ সভাপতির পদ শূন্য আছে। তবে নির্বাহী কমিটি শূন্য পদ পূরণে ব্যবস্থা নিতে পারবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম