প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শশাঙ্ক মনোহর। তিন দিনের সফরে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদভবনস্থ কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন আইসিসি চেয়ারম্যান।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান শশাঙ্ক মনোহর বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেছেন,‘বাংলাদেশ- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতোই ভালো খেলবে।’ এই সময়ে মাশরাফি-সাকিবদের প্রশংসাও করেন মনোহর, ‘বাংলাদেশের খেলোয়াড়রা খুবই ভালো খেলছে। তবে তাদের ধারাবাহিকতা প্রয়োজন।’

তিনি আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র মধ্যে সহযোগিতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করে আরও বলেছেন, ‘খেলোয়াড়দের মধ্যে যদি জাতীয় গৌরবের চেতনা সঞ্চার করা যায়, তাহলে তারা দেশের জন্য আরো বেশি অঙ্গীকার নিয়ে খেলবে।’

এ সময় প্রধানমন্ত্রী তার প্রথম সরকারের মেয়াদ থেকে খেলাধুলা বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহের কথা উল্লেখ করেন আইসিসি চেয়ারম্যানের কাছে। শেখ হাসিনা জানান, তিনি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন এবং সবসময় খেলোয়াড়দের উৎসাহিত করেন, তাদের সঙ্গে কথা বলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় উপস্থিত ছিলেন।-বাসস

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম