পিএসজির জয়ের দিনে কাভানির চোট

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১১

বিরতির সময় চোট পেয়ে মাঠ ছাড়েন কাভানি। লিগ ওয়ানে সবশেষ ম্যাচে লিওঁর কাছে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছিলো প্যারিস সেন্ত জার্মেই। সামনেই চ্যাম্পিয়নস লিগ লড়াই। এই অবস্থায় জয়ের বিকল্প ছিলো না লিগ জায়ান্টদের। লিগে বোর্দোকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।

তবে জয়ের এই আনন্দের সঙ্গে বিষাদ অনুভূতিও মিশে থাকলো জায়ান্টদের। ইনজুরিতে পড়েছেন স্ট্রাইকার এদিনসন কাভানি। ফলে চ্যাম্পিয়নস লিগের আসন্ন শেষ ষোলোর ম্যাচে তার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তিন দিন পর ম্যানইউর মুখোমুখি হবে তারা।  

অবশ্য একমাত্র জয় সূচক গোলটি এসেছে কাভানির পা থেকেই। ৪২ মিনিটে তাকে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে কাভানির গোলে স্কোর লাইন ১-০ হয়।

এরফলে জয়ে ফিরেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজে থাকবে টুখেলের শিষ্যরা। তবে কাভানি চোটে পড়ায় ঝামেলা বেড়েছে পিএসজির। চোট নিয়ে ইতোমধ্যে ছিটকে গেছেন নেইমার।

২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা লিলের সংগ্রহ ৪৬। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম