জুটি গড়ে শুরু নিউজিল্যান্ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫

গাপটিল। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৩৩ রানের লক্ষ্যে সতর্ক শুরু করেছে নিউজিল্যান্ড। নেপিয়ারে ১৪.৪ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৬৫ রান। ব্যাট করছেন মার্টিন গাপটিল ৩৪ রানে ও হেনরি নিকোলস ২৯ রানে।

এর আগে টপ অর্ডারের ব্যর্থতায় ৪৮.৫ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা যেখানে ব্যর্থ ছিলেন সেখানে মোহাম্মদ মিঠুনের ৬২ রানে মান বাঁচায় স্বাগতিকরা। জবাবে বাংলাদেশের বোলিংয়ে দেখে শুনে খেলছেন দুই ওপেনার। জুটি গড়ছেন প্রথম দশ ওভারে। ১৩তম ওভারে অবশ্য ৫০ রান পার করে ফেলা জুটি ভাঙার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। সাইফউদ্দিনের ওভারের প্রথম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন মার্টিন গাপটিল। আক্রমাণাত্মক এই ওপেনার দেরি করে নন স্ট্রাইকিং প্রান্তে পৌঁছালেও সাইফের দুর্বল থ্রো স্টাম্প ভাঙতে পারেনি।  

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করতে নেমেই কোনঠাসা হয়ে পড়ে সফরকারীরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪২ রান তুলতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। এরপর মিঠুন, মাহমুদউল্লাহ-সাব্বির-মিরাজ-সাইফউদ্দিন-মাশরাফির সঙ্গে ছোট ছোট বেশ কিছু জুটি গড়ে দলের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় জুটিটি আসে সাইফউদ্দিনের সঙ্গে। অষ্টম উইকেটে দুইজন মিলে গড়েন ৮৪ রানের রেকর্ড জুটি। এর আগে অষ্টম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগের সেরা জুটি ছিল খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিকের। ২০০৩ বিশ্বকাপে কিম্বার্লিতে অপরাজিত ৭০ রানের জুটি গড়েছিলেন তারা। দলীয় ২২৯ রানে মিঠুন ফিরে গেলে আর বেশি বড় হয়নি দলীয় স্কোর। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক