জয় অব্যাহত বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৬

বসুন্ধরা কিংসের আক্রমণের একটি মুহূর্ত। প্রিমিয়ার ফুটবল লিগে জিতেই চলেছে বসুন্ধরা কিংস। টানা পঞ্চম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা। এবার নবাগত দলটি কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দেশোবিকভের একমাত্র গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

লিগে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তবে তারা ম্যাচ খেলেছে একটি বেশি।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে ছিলো গোল খরা। একাধিক সুযোগ পেয়েও বসুন্ধরা কিংস গোল করতে পারেনি। বিরতির পর অবশ্য আক্রমণে ধার বাড়ায় তারা। সেই সুবাদে গোল পেতে দেরি করতে হয়নি। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসকে ফেলে দেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ওসাজি। সঙ্গে সঙ্গে বেজে ওঠে রেফারির বাঁশি। পেনাল্টি থেকে বখতিয়ার দেশোবিকভ গোল করে দলকে এগিয়ে নেন।

ম্যাচের বাকি সময় কোন দলই আর গোল করতে পারেনি। দেশোবিকভের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় বসুন্ধরার।

খুব বেশি গোল না পাওয়ায় কিছুটা আক্ষেপ ঝরেছে বসুন্ধরা কিংসের ম্যানেজার জোবায়ের নিপুর কণ্ঠে। একই সঙ্গে রেফারিং নিয়ে ছিলো অভিযোগ, ‘আমরা আরো গোলের ব্যবধানে জিততে পারতাম। কিন্তু রহমতগঞ্জ খুব বেশি রক্ষণাত্মক খেলার কারণে একাধিক গোলে জেতা সম্ভব হয়নি। এছাড়া আমাদের দুটো পেনাল্টি দেয়নি রেফারি।’

পাল্টাপাল্টি অভিযোগ ছিলো রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানিরও, ‘আমাদের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না। এভাবে রেফারিং হলে ম্যাচ থেকে পয়েন্ট পাবো কী করে? এছাড়া আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু গোল পাইনি।’

দিনের অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ও বিজেএমসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৬ ম্যাচ শেষে নোফেল ও বিজেএমসি দুই পয়েন্ট সংগ্রহ করেছে। তবে বিজেএমসি এক ম্যাচ বেশি খেলেছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম