নিজেদের সেরাটা দিতে পারিনি: পিকে

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩

জেরার্দ পিকে। জয়ের ধারায় ফিরলেও এখনও সেরা অবস্থানে নেই বার্সেলোনা। দলের বোতলবন্দী হয়ে থাকা অবস্থার কথা নিজেও স্বীকার করলেন বার্সা ডিফেন্ডার জেরার্দ পিকে। জানালেন, নিজেদের সেরা অবস্থান থেকে বহু দূরে আছে তার দল।

লা লিগায় কাতালানরা রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে ১-০ গোলে। মেসি পেনাল্টি থেকে একটি গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেছেন। তার আগে টানা ড্র ছিলো তিনটি। স্বাভাবিকভাবেই দলের নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে কথা উঠেছে। পিকে জানালেন, ‘আমরা সেরাটা উপহার দিতে পারিনি। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনভাবে হয়নি। তবে ভালো দিক হলো আমরা ম্যাচটা জিততে পেরেছি।’

মঙ্গলবারে চ্যাম্পিয়নস লিগে লিওঁর মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে এমন নিষ্প্রভ পারফরম্যান্সের উন্নতি প্রয়োজন বলে সতর্ক করলেন দলকে, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। না হলে খুব বাজে সময় কাটাতে হবে মঙ্গলবারের ম্যাচটাতে।’

পিকের ওপর ফাউল হওয়াতে একটা পেনাল্টি মেলে বার্সার। যেখান থেকে জয় সূচক গোলটি করেছেন মেসি। রেফারির দেওয়া সেই পেনাল্টি নিয়ে সমালোচনার ঝড় বইলেও পিকে মনে করছেন রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন, ‘আমাকে পেছন থেকে বাধা দেওয়া হয়েছিলো। কাঁধে ধরেছিলো, এটা পেনাল্টিই ছিলো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম