যুব বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয় বাংলাদেশের। তবে তাদের যুব দলের সঙ্গে খেলা হয়নি কোনও সিরিজ। আগামী ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে এপ্রিলে বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপকে সামনে রেখে এটা সফরকারীদের প্রথম সিরিজ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে সফরকারীরা। তার আগে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। সিরিজের সূচি পরে জানানো হবে।

এর আগে দুই দল শুধু বিশ্বকাপেই মুখোমুখি হয়েছে চারবার। মুখোমুখি লড়াইয়ে হার-জিতের পাল্লা সমান। প্রত্যেকে জিতেছে দুটি করে ম্যাচ, হেরেছে দুটি করে। 

অবশ্য এই এমন সিরিজের অধিনায়ক আগেভাগে ঘোষণা করছে না নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে এসেই অধিনায়কের নাম ঘোষণা করবে তারা।

বাংলাদেশের সফরটাকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন পল ওয়াইজম্যান। নিউজিল্যান্ডের যুব প্রোগ্রামের এই প্রধান জানান, ‘আমরা এই সফরকে চমৎকার একটি সুযোগ হিসেবে দেখছি। উপমহাদেশের এমন সফর ছেলেদের খুব ভালোভাবেই উপকৃত করবে। আমি মনে করি ওখানকার খেলোয়াড়দের সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে।’

নিউজিল্যান্ড ‍যুবদলের কোচ হিসেবে আছেন সাবেক কিউই টেস্ট ব্যাটসম্যান পিটার ফুলটন। সহকারী কোচ হিসেবে আছেন অ্যাডাম মাইলস ও সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার ডিওন ইব্রাহিম।

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: আদিত্য অশোক, ক্রিস্তিয়ান ক্লার্ক, মিক্যাহ কনরয়, লুকাস ড্যাসেন্ট, জোয়ি ফিল্ড, জেসে ফ্রিউ, নিক লিডস্টোন, রুবেন লাভ, রাইস মারিউ, বেন পোমারে, টিম প্রিঙ্গেল, ডিলান শর্মা, অ্যাঙ্গাস সিডে, জেসে টাশকফ, অলিয়ে হোয়াইট।

/ এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক