শেখ জামালে মাহমুদউল্লাহ, শাইনপুকুরে মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৭

মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। ১২টি দল ড্রাফটের আগেই তিনজন করে খেলোয়াড়কে রেখে দিয়েছে। সোমবার ড্রাফটের মাধ্যমে দলগুলো বাকি খেলোয়াড়দের দলভুক্ত করেছে।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যাপারে আগ্রহ কম থাকলেও শেষ পর্যন্ত কেউই দলহীন ছিলেন না। জাতীয় দলের ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে দলভুক্ত করেছে শেখ জামাল। যদিও মাহমুদউল্লাহকে ৬ এপ্রিলের আগে পাওয়া যাবে না লিগে।  ২০১৬ মৌসুমে শেষবার শেখ জামালের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

অভিজ্ঞ মাহমুদউল্লাহর মতো মোস্তাফিজকেও পাওয়া যাবে ৬ এপ্রিল থেকে। তাকে দলে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোস্তাফিজের সতীর্থ হিসেবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবে খেলবেন বামহাতি ওপেনার সৌম্য সরকার।

প্লেয়ার ড্রাফটের সংবাদ সম্মেলন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর বাইরে আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবুকে ড্রাফট থেকে দলে নিয়েছে মোহামেডান। রেখে দেওয়া হয়েছে রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুরকে।

এছাড়া জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে শিরোপাধারী আবাহনী লিমিটেড।  তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন আবাহনীতে। এছাড়া ঐতিহ্যবাহী এই ক্লাবটি আগেই মাশরাফি বিন মুতর্জা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তকে রেখেদিয়েছিলো।

এদিকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি আগেই রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলামকে রেখে দিয়েছিলো। এর বাইরে ড্রাফট থেকে রবিউল হক, মঈনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মো. মাসুম খান, রাফসান আল মাহমুদ, মো. নাজিম উদ্দিনকে দলে নিয়েছে।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম