লরিয়াসের বর্ষসেরা জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪

পুরস্কার হাতে জোকোভিচ ও বাইলস

মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস এর আগেও জিতেছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। গত বছরে ইউএস ওপেন ও উইম্বলডন জেতার পর ছেলেদের বিভাগে বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন এবার।

অপর দিকে গত বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতে মেয়েদের বিভাগে বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন নারী জিমন্যাস্ট সিমোন বাইলস।

গলফার টাইগার উডসও রয়েছেন সম্মননা জেতার তালিকায়। দুর্দান্তভাবে স্বরূপে ফেরায় ‘কামব্যাক অ্যাওয়ার্ড’ জিতেছেন তিনি। অপর দিকে মেয়েদের টেনিসে নতুন সেনসেশন নাওমি ওসাকা জিতেছেন `ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ সম্মাননা। তিনি গত বছর জিতেছেন ইউএস ওপেন। আর এবছর জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন।

গত বছর রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ায় তারা ঘরে তুলেছে বর্ষসেরা দলের পুরস্কার। বর্ষসেরা অভাবনীয় অর্জনের জন্য এই বিভাগে পুরস্কার জিতেছেন কেনিয়ান অ্যাথলেট এলিউড কিপচোগে।–বিবিসি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম