ক্লাসিকো জিতে ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৯

সুয়ারেসের জোড়া গোলে ফাইনালে বার্সা। কোপা দেল রের ঐতিহাসিক এল ক্লাসিকো দাপটের সঙ্গেই জিতেছে বার্সেলোনা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।
ম্যাচটি ঐতিহাসিক হওয়ার কারণ কোপা দেল রের ইতিহাসে প্রথমবার টানা ষষ্ঠবারের মতো ফাইনালে পৌঁছানোর কীর্তি গড়েছে বার্সেলোনা। প্রথম লেগ ঘরের মাঠে ১-১ গোলে ড্র হলেও দ্বিতীয় লেগ ৩-০ হওয়ায় দুই লেগের ফল ছিলো ৪-১।

বার্সার কোচ হিসেবে শততম ম্যাচ ছিলো এরনেস্তো ভালভারদের। কোচের মাইলফলকের দিনটা স্মরণীয় করে রাখতে ভূমিকা রেখেছেন লুই সুয়ারেস। মেসিও ছিলেন আক্রমণে। তবে দুটি গোলে ভূমিকা ছিলো ওসমান দেম্বেলের। দ্বিতীয়ার্ধে তিন গোল হলেও প্রথমার্ধ বল দখলে রেখেছিলো রিয়াল মাদ্রিদই।

কিন্তু জালের ঠিকানা খুঁজে পায়নি স্বাগতিকরা। উল্টো দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেস। এই গোলে দেম্বেলের প্রতি আক্রমণ থেকে জালে বল জড়ান তিনি। দ্বিতীয় গোলেও ছিলো তার ভূমিকা। ৬৯ মিনিটে দেম্বেলের বাড়ানো বল রুখতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারান। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন সুয়ারেস।

২৫ মে ফাইনালে রিয়াল বেতিস অথবা ভ্যালেন্সিয়ার মাঝে বিজয়ী দলের মুখোমুখি হবে বার্সেলোনা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম