টেস্ট ক্রিকেটের জার্সিতে যুক্ত হচ্ছে নাম-নম্বর

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৯, ১২:১১আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:২৮

কাউন্টিতে এর প্রচলন শুরু হয়েছে আগেই। টেস্ট ক্রিকেটে ১৪২ বছর ধরে বজায় ছিলো একই ঐতিহ্য। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে থাকতো না কারও জার্সি নম্বর অথবা নাম। এবার সেই ধারা ভাঙতে চলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আসন্ন অ্যাশেজ সিরিজে।

গার্ডিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী,  ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এই নিয়ম চালু করতে অনুমতি নেবে আইসিসি বোর্ডের। একই সঙ্গে এজবাস্টনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি হবে আইসিসির নতুন প্রথা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে। আর এই নতুন নিয়মেই নতুন রীতি অনুসারে জার্সিতে নাম আর নম্বর বসার কথা।

১৮৭৭ সালে মেলবোর্নে উদ্বোধনী টেস্ট শুরু হওয়ার পর থেকে সাদা পোশাক অথবা ক্রিম রং এর পোশাকে খেলা হত। অপর দিকে ওয়ানডে ক্রিকেটেও জার্সিতে নম্বর ও নাম থাকার রীতি শুরু থেকে ছিলো এমন নয়। চালু হয়েছে কয়েক দশক আগে।

অস্ট্রেলিয়ায় ওয়ানডে ক্রিকেটে রঙিন জার্সির প্রচলন শুরু ১৯৭৮ সালে। ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ চালু হলে সেবারই প্রথম রঙিন জার্সি পরা শুরু হয় ওয়ানডে ক্রিকেটে। খেলাটিতে এরপর এই রীতি চালু হয় ১৯৯০ সালের পর। আর ১৯৯২ বিশ্বকাপেই প্রথমবার ওয়ানডেতে আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন গ্রহণযোগ্যতা পায়। কিন্তু নম্বর লেখার রীতি যোগ হয় আরও পরে, সেটা ছিলো ১৯৯৯ সাল।

অবশ্য কাউন্টিতে নাম ও নম্বর লেখার রীতি শুরু হয়েছে ২০০৩ সালে। এর ফলে কোনও খেলোয়াড়কে নির্দিষ্ট করে চেনার ক্ষেত্রে তা সহজ হয়ে দাঁড়ায় দর্শক ও মিডিয়ার কাছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের