রোনালদোর জরিমানা

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৯, ২৩:০২আপডেট : ২১ মার্চ ২০১৯, ২৩:০৭

রোনালদোর সেই উদযাপন। চ্যাম্পিয়নস লিগে বাজে অঙ্গভঙ্গি করে অভিযুক্ত হয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আগেই জানা গিয়েছিলো শাস্তি এড়াতে পারবেন না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার উয়েফার দেওয়া রায়ে তাকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

একই রকম শাস্তি পেয়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনেও। যার বাজে অঙ্গভঙ্গির জবাব দিতে গিয়েই একই রকম শাস্তি পেলেন জুভেন্টাস ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ তারকা। আর সেই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। বিধিবহির্ভুত আচরণ হওয়াতেই শাস্তির মুখে পড়েছেন। তবে ভাগ্যভালো এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়নি তাকে।

সেই ম্যাচে পর্তুগিজ তারকার হ্যাটট্রিকে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় জুভেন্টাস। তার জাদুকরী পারফরম্যান্সে ইতালীয় জায়ান্টরা দুই লেগ মিলে এগিয়ে থাকায় নিশ্চিত করেছে পরের পর্ব।

অবশ্য এর শুরুটা করেছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। প্রথম লেগে ২-০ তে জয় পাওয়া ম্যাচে একই রকম সভ্যতার মাত্রা ছাড়ানো অঙ্গভঙ্গি করেছিলেন এই কোচ। যার খেসারত তাকে দিতে হয় ২০ হাজার ইউরো জরিমানা দিয়ে। রোনালদোর মতো তারও সৌভাগ্য বলতে হবে, কারণ টাচ লাইনে নিষিদ্ধ করেনি উয়েফা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম