হালেপের সামনে শীর্ষে ওঠার হাতছানি

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ১৪:২৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৬:৫৬

সিমোনা হালেপ। মেয়েদের র‌্যাংকিংয়ে এক নম্বরে আছেন জাপানের নাওমি ওসাকা। মিয়ামি ওপেন থেকে ছিটকে যাওয়ায় শীর্ষ এই আসনটায় পুনরায় আসীন হওয়ার হাতছানি এবার সিমোনা হালেপের সামনে। 

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর হালেপকে স্থানচ্যুত করেন ওসাকা। বর্তমানে তিন নম্বরে থাকা হালেপ পুনরায় এক নম্বরে আসতে পারবেন যদি শিরোপা জেতেন মিয়ামিতে।

তৃতীয় রাউন্ডে হালেপ জেয় পেলেও পোলোনো হেরকগের বিরুদ্ধে তার শুরুটা ছিলো হার দিয়ে। ৫-৭ গেমে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়ান পরের দুই সেটে। জেতেন ৭-৬(৭-১) ৬-২ গেমে।

প্রথম সেটে হারের পর হালেপের উপলব্ধি, ‘কোনওভাবে এটা সহজ ছিলো না। আমার মনে হয় এই ধাপটা এখন অনেক উঁচুতে। হেরকগ অসাধারণ খেলেছে।’ একই সঙ্গে হেরকগকে প্রশংসায় ভাসিয়েছেন হালেপ, ‘হেরকগ যদি এভাবেই খেলতে থাকেন তাহলে সে শীর্ষ ২০ জনের মাঝে চলে আসতে পারবে। আমার মনে হয় ম্যাচটা দুজনের জন্যই দারুণ উপভোগ্য ছিলো।’

চতুর্থ রাউন্ডে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হবেন হালেপ। সাতটি গ্র্যান্ড স্লাম জেতা ভেনাস ‍তৃতীয় রাউন্ডে হারিয়েছেন ২১ বছর বয়সী রাশিয়ান ডারিয়া কাসাতকিনাকে। ৭৫ মিনিটের এই লড়াইয়ে কোনও প্রতিরোধের মুখে পড়তে হয়নি ভেনাসকে। জেতেন ৬-৩, ৬-১ গেমে।

সবশেষ ম্যাচে এই ভেনাসকে হারালেও তার বিপক্ষে খেলাটা যে সহজ নয় তা ভালো করেই মানেন হালেপ, ‘ভেনাসের বিপক্ষে খেলা সব সময়ই কষ্টকর। তবে তার বিপক্ষে সব শেষ ম্যাচে জয় পাওয়ায় বলবো না এই ম্যাচ সহজ হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম