চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষে ফরাশগঞ্জ স্পোর্টিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ২১:৪৮আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৪৯

চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষে ফরাশগঞ্জ স্পোর্টিং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়েছে আজ। প্রথম পর্ব শেষে শীর্ষে উঠেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পুরান ঢাকার দলটি সবার উপরে। এছাড়া পুলিশ এফসি ও অগ্রণী ব্যাংক সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তারপরেই। মিরোনার কোচিংয়ে খেলা ঢাকা সিটি এফসি আছে চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট।

আজ প্রথম পর্বের শেষ দিনে ম্যাচ হয়েছে একটি। তাতে ওয়ারী ২-১ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। কাল শুক্রবার থেকে মধ্যবর্তী দলবদল শুরু হবে। দলবদল শেষে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ এপ্রিল। এই লিগ থেকে দুটি দল উঠবে প্রিমিয়ারে। আর দুটি দল নেমে যাবে নিচের স্তরে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম