মদ্যপ করুনারত্নে আহত করলেন এক চালককে

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১২:১৫আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১২:২৪

দিমুথ করুনারত্নে।

শ্রীলঙ্কা দলের অভ্যন্তরীণ পরিবেশ মোটেও স্বস্তির নয় এখন। কোন্দল ছাড়াও কোচ চন্ডিকা হাথুরুসিংহে রয়েছেন তোপের মুখে। একই সঙ্গে টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেকে আসন্ন বিশ্বকাপে নেতৃত্বের ভার দেওয়ার কথা ভাবছিলো ম্যানেজমেন্ট। সেই করুনারত্নেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আহত করেছেন এক থ্রি হুইলার এক চালককে।

রবিবার তাকে ড্রিংক ড্রাইভিংয়ের দায়ে গ্রেফতার করেছে কলম্বোর স্থানীয় পুলিশ। থ্রি হুইলারের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষের পরেও ভাগ্য ভালো যে আহত চালক বড় কোনও ইনজুরির মুখে পড়েননি। তবে কলম্বোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বোরেলায় স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে করুনারত্নেকে আটক করা হয়। অবশ্য জামিন দেওয়া হলেও সোমবার অথবা এই সপ্তাহেই তাকে আদালতে হাজির হতে হবে এই অপরাধের দায়ে।

আদালতের কার্যক্রম যাই হোক পেশাদারি জীবনেও হয়তো শাস্তির মুখোমুখি হতে হবে তাকে। শ্রীলঙ্কা ক্রিকেট বিস্তারিত জানার অপেক্ষায়। আদালতের রায় আসার পর হয়তো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে বেশ সফল করুনারত্নে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিলেন। তার নেতৃত্ব গুণে মুগ্ধ হয়েই আসন্ন বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার ভার সঁপে দেওয়ার কথা ভাবছিলো ম্যানেজমেন্ট।–ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’