বয়কটের খবর উড়িয়ে দিলেন স্টার্করা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৩:৫৯আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:১১

ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং কাণ্ডের পর ডেভিড ওয়ার্নারের ভূমিকায় নিয়ে নাখোশ ছিলেন অস্ট্রেলিয়ার সিনিয়র বোলাররা! ওয়ার্নারকে নিষিদ্ধ না করলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্ট বয়কটেরও হুমকি দিয়েছিলেন তারা।  সিডনি মর্নিং হেরাল্ডে এমন প্রতিবেদন প্রকাশের তা অসত্য বলে উড়িয়ে দিয়েছেন সেই চার বোলার। এরা হলেন- মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়ন ও প্যাট কামিন্স।

এমন প্রতিবেদনের পর তারা যুগ্নভাবে বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমরা খুবই হতাশ হয়েছি যে এমন একটি প্রতিবেদন ২৯ মার্চ প্রথমবার প্রকাশ পেয়েছে ফেয়ারফ্যাক্স ফ্ল্যাটফর্মে।’

প্রতিবেদনের দাবি করা অংশ উল্লেখ করে সেখানে তারা আরও বলেন, ‘সেই প্রতিবেদনে বলা হয়েছে আমরা নাকি চতুর্থ টেস্ট খেলতে রাজি ছিলাম না। এমন দাবি বেশ কয়েক দিক থেকেই হতাশাজনক। বিশেষ করে তা যখন পুরোপুরি মিথ্যা। মিথ্যা সেই দাবি মিডিয়ায় ছড়ানো হয়েছে। আর এর মাধ্যমে আমাদের সঙ্গে ওয়ার্নারের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা একেবারেই ভ্রান্ত।’ অবশ্য ওয়ার্নার বা স্মিথরা ফিরলে যে কোনও শঙ্কা তৈরি হচ্ছে না তার একটা আভাস দিয়ে রেখেছেন এই চার তারকা, ‘দল হিসেবে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য লক্ষ্য ঠিক করে রেখেছি। একই সঙ্গে অস্ট্রেলিয়া দলকে বিশ্বকাপ ও অ্যাশেজের প্রস্তুতির জন্য সহায়তা করছি।’

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডের পর ৯ মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ক্যামেরন ব্যানক্রফটের। একই সঙ্গে শুক্রবার ১২ মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। চলমান পাকিস্তান সিরিজে ফিরতে না পারলেও স্মিথ ও ওয়ার্নার খেলছেন আইপিএলে।-ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত