অবস্থার উন্নতি হওয়ায় ব্রাজিল ফিরে যাচ্ছেন পেলে

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ১৪:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৪:২৩

পেলে

মূত্রনালীর সংক্রমণে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে। অবস্থা উন্নতির দিকে আছে ৩ বারের বিশ্বকাপ জয়ী তারকার। তাই সোমবার ব্রাজিল চলে যাচ্ছেন তিনি।

এএফপিকে দেওয়ার সাক্ষাৎকারে তার উপদেষ্টা জানিয়েছেন, ‘সোমবার আমরা সাও পাউলোতে ফিরে যাচ্ছি।’ অবশ্য তিনি তার শারীরিক বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি।

অপর দিকে ব্রাজিলীয় সংবাদ মাধ্যম জি-১ জানিয়েছে পেলে শনিবারই হাসপাতাল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু নানা পরীক্ষার কারণে বিলম্ব হয়েছে সেই যাত্রা। তবে শতভাগ উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে পর্যবেক্ষণে রাখার কথা জানানো হয়েছে।

পেলের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সংক্রমণ খুব গুরুতর নয়। শুক্রবার পেলে নিজেই টুইট করে তার উন্নতির কথা জানিয়েছেন, ‘সবার ভালোবাসায় অশেষ ধন্যবাদ। ওষুধ কাজ করছে। এখন অনেকটা সুস্থবোধ করছি, মনে হচ্ছে আমি আবারও খেলতে পারবো।’

বুধবার কিলিয়ান এমবাপের সঙ্গে একটি প্রোমোশনাল ইভেন্টে যোগ দেওয়ার পরেই শরীরিক অবস্থার অবনতি ঘটে পেলের। সাম্প্রতিক সময়ে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম