মৌসুম শেষ হ্যারি কেইনের!

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৯, ১০:৫৬আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১১:০৪

পায়ে চোট পেয়েছেন হ্যারি কেইন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। এমন সুখবরের সঙ্গে দুঃসংবাদ রয়েছে ইংলিশ ক্লাবটির শিবিরে। দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কেইন চোট নিয়ে হয়তো ছিটকে গেছেন বাকি মৌসুম থেকে!

টটেনহাম কোচ পচেত্তিনো ম্যাচের পর তেমন আশঙ্কার কথাই জানালেন। তিনি জানান, ‘সত্যিই বিষয়টা খুব দুঃখজনক। পরিস্থিতি আরও কঠিন হয়ে গেলো, ওকে আমরা মিস করতে যাচ্ছি। মনে হচ্ছে বাকি মৌসুমেই ওকে পাওয়া যাবে না।’

ম্যাচটির ৫৫ মিনিটে বাম গোড়ালিতে চোট পান কেইন। প্রতিপক্ষ ডিফেন্ডার ফাবিয়ান ডেলফের ক্লিয়ারেন্স ব্লক করতে গেলে তখনই ডেলফ তার পায়ের ওপর আচমকা পা দিয়ে ফেলেন।

চোট আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে টানেলে চলে যেতে হয়। কারণ বাম গোড়ালিতে কোনওভাবে চাপ দিতে পারছিলেন না। বদলে তখন মাঠে নামেন লুকাস মওরা।

কেনের ইনজুরি বিশাল ধাক্কাই বলতে হবে টটেনহামের জন্য। ইংলিশ এই স্ট্রাইকার জানুয়ারিতে এই বাম গোড়ালিতেই চোট আক্রান্ত হয়েছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম