নিষ্প্রভ রিয়ালের আরেকটি ড্র

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৯, ১০:৪৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১০:৫৩

বেনজিমার গোলে ড্র করেছে রিয়াল। হতাশাজনক মৌসুম থেকে উত্তরণের পথ খুঁজে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। লা লিগায় লেগানেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।

নিষ্প্রভ পারফরম্যান্সের সুযোগে লেগানেস ৪৫ মিনিটে নিয়ে নেয় লিড। জনাথান সিলভা গোল করে এগিয়ে নেন লেগানেসকে। আর এটাই প্রথম সুযোগ ছিলো লেগানেসের।

অথচ এর আগে বেশ কিছু সুযোগ পেয়েও রিয়াল মাদ্রিদ ছিলো ব্যর্থ। দ্বিতীয়ার্ধে কারিম বেনজিমার গোলে সমতা ফেরায় তারা। সমতায় ফেরা রিয়াল মাদ্রিদকে হারের লজ্জায় ফেলে প্রায় ফেলেই দিয়েছিলো লেগানেস। কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয়েছে সেই গোল। তবে এক দিক দিয়ে তৃপ্ত হতে পারে লেগানেস। এবারই প্রথম লা লিগায় প্রতিবেশী দলটির বিপক্ষে পয়েন্ট আদায় করে নিয়েছে তারা!  

দেরিতে গ্যারেথ বেল বদলি হয়ে নামলেও ১২ মিনিটে বল ছুঁতে পেরেছেন মাত্র ৪বার!
৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সার চেয়ে পিছিয়ে ১৩ পয়েন্টে। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেতিকো মাদ্রিদ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম