প্রত্যাবর্তনের আশায় রাতে নামছে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৯, ১৩:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৪:০৩

প্রত্যাবর্তনের আশায় রাতে নামছে ম্যানইউ চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের আরেকটি নজির গড়তে মুখিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১-০ গোলে পিছিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তারা মুখোমুখি হবে বার্সেলোনার। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। ম্যাচটি দেখাবে সনি টেন-২।

বার্সার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে শেষ ষোলো থেকে প্রেরণা নিচ্ছেন ম্যানইউ কোচ উলা গুনার সুলশার। অথচ এই ন্যু ক্যাম্পে রক্ষণ আক্ষত রাখার রেকর্ড আছে বার্সার। বিশেষ করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ম্যানইউ কখনো হারাতে পারেনি বার্সেলোনাকে। যার সবশেষটি ২০০৮ সালে শেষ হয়েছিলো গোলশূন্য ড্রয়ে!

ম্যানইউ কোচকে আলাদাভাবে আত্মবিশ্বাস দিচ্ছে এই মাঠে তার করা অবিশ্বাস্য এক কীর্তি। ১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার গোলেই বায়ার্নকে হারিয়েছিলো ম্যানইউ। সেই স্মৃতি ম্যানইউ কোচকে কাতর করলেও আবেগে ভেসে যাচ্ছেন না একেবারে। বরং কর্ম উদ্ধারে মনোযোগ তার, ‘আমি এই মুহূর্তে ভালো পারফরম্যান্সের দিকে নজর রেখেছি। আর এটাই আমার কাজ।’ একই সঙ্গে জানিয়ে রাখলেন অসম্ভব নয় কোনও কিছু, ‘ফুটবলে যে কোনও কিছুই হতে পারে।’

অপর দিকে বার্সা কোচ এরনেস্তো ভালভারদে প্রথম লেগে এগিয়ে থেকেই বসে থাকতে চাইছেন না। ঘরের মাঠে ড্র করলে যারা নিশ্চিত করবে শেষ চার, সেই দলটি জয় পেতে মুখিয়ে, ‘প্রথম লেগই সব কিছু নির্ধারণ করছে না। নিজের খেলাটা খেলতে হবে। আমাদের চেষ্টা থাকবে ওরা যেন স্কোর করতে না পারে।আমরা জেতার জন্য নামবো।’ বার্সার জন্য সুখবর নাকে চোট পাওয়া মেসি ফিট হয়ে গেছেন পুরোপুরি।

মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে তুরিনে মুখোমুখি হবে আয়াক্স ও জুভেন্টাস। মঙ্গলবার দিবাগত রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-১। ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা কাজ করছে। প্রথম লেগে ক্রুইফ অ্যারেনায় আয়াক্স ১-১ এ ড্র করে আরেকটি চমকের প্রত্যাশায় তারা। কারণ শেষ ষোলোতে এই দলটি রিয়াল মাদ্রিদকে অপ্রত্যাশিতভাবে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে। যদিও জুভেন্টাসের সঙ্গে তাদের মুখোমুখি পরিসংখ্যান সুখকর নয় মোটেও। আগের ১০ ম্যাচেই জুভেন্টাসকে তারা হারাতে পারেনি। যা যৌথভাবে ইউরোপিয়ান ম্যাচগুলোতে যুগ্নভাবে সর্বোচ্চ!  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম