মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা

কক্সবাজার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৫:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৫:৩৫

মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা শুক্রবার। মিরাজ-মোস্তাফিজদের বিয়ের খবর পুরনো। তবে আনুষ্ঠানিকতা বাকি। সেখানে ব্যতিক্রম বামহাতি ক্রিকেটার মুমিনুল হক। আগেই বিবাহ সম্পন্ন করা এই ক্রিকেটারের বিবাহোত্তর সংবর্ধনা আগামী শুক্রবার।

বামহাতি ক্রিকেটার মুমিনুল আগেই আকদ সেরে রেখেছিলেন। এমনকি বিবাহোত্তর সংবর্ধনার দিনক্ষণটিও জানিয়ে রেখেছিলেন গণমাধ্যমে। আগামী শুক্রবার ঢাকার মিরপুরের পিএসসি কনভেনশন হলে হতে যাচ্ছে তার আনুষ্ঠানিকতা। কনে ফারিহা বাশার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় ৫ বছর আগে মমিনুল হক সৌরভের সঙ্গে পরিচয় ফারিহা বাশারের। সেখান থেকে প্রেম, তারপর পরিণয়।

মুমিনুলের পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর ডিওএইচএসের বাসিন্দা রানা আবুল বাশার ও তাসলিমা ইসলামের দ্বিতীয় কন্যা ফারিহা। তার আরেকটি পরিচয় হলো তিনি ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ক্রিকেটার সৈকত আলীর শ্যালিকা।

মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা সেই সংবর্ধনাকে কেন্দ্র করে মুমিনুল হক সৌরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছেন। বিয়ের কার্ড দিয়ে প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী এসময় মুমিনুল হককে দোয়াও করেছেন। নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) যাতে বিয়ের সার্বিক তদারকি করা হয়।

মুমিনুলের বাবা নাজমুল হকও ছেলের বিয়ে নিয়ে বেশ ব্যস্ত। মা মালেকা জয়নাব, বড় ভাই মারুফুল হক শাওন, ছোট বোন মুমুসহ ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা এখন ঢাকায় অবস্থান করছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর 
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
সর্বশেষ খবর
সরকার বদলালেই বদলায় ভিসি, ‘রাজনৈতিক নিয়োগের’ বিতর্ক থামবে কবে?
সরকার বদলালেই বদলায় ভিসি, ‘রাজনৈতিক নিয়োগের’ বিতর্ক থামবে কবে?
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জারজ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জারজ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম