একাডেমি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন আমিরুন স্মৃতি একাডেমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ২০:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২০:৩১

একাডেমি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়ে গেলো বিসিবি একাডেমি কাপ ক্রিকেট। বৃহস্পতিবার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি।

ঢাকার ৩২টি একাডেমিকে নিয়ে গত ১৭ মার্চ থেকে মাঠে গড়ায় এবারের আসর। বৃহস্পতিবার সিটি ক্লাব মাঠে একাডেমি কাপের ফাইনালে লড়েছে আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি ও গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব।

টস জিতে আমিরুন স্মৃতি ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেন রাকিব উদ্দিন। ১৪১ বলে ১১ চার ও ১ ছয়ে ইনিংসটি সাজান রাকিব। ২০৬ রানের লক্ষ্যে খেলতে নামা গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে থেমে যায় ১৭৭ রানে। তাতে ২৮ রানের জয় পায় আমিরুন স্মৃতি ক্রিকেট একাডেমি। আমিরুন স্মৃতি ক্লাবের রাকিব উদ্দিন ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান।

একাডেমি কাপের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমির শ্রাবন আহমেদ। সেরা বোলার নির্বাচিত হয়েছেন গুলশান ইয়ুথ ক্রিকেট একাডেমির তানভীর আহমেদ। অন্যদিকে টুর্নামেন্ট সেরা হয়েছেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমির আতিকুল ইসলাম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম