দুই টেবিল টেনিস খেলোয়াড়কে ভয়ে ভিসা দেয়নি হাঙ্গেরি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ২২:২৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৮:৩৫

দুই টেবিল টেনিস খেলোয়াড়কে ভয়ে ভিসা দেয়নি হাঙ্গেরি! হাঙ্গেরির বুদাপেস্টে আগামী ২১ থেকে ২৮ এপ্রিল হতে যাচ্ছে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার কথা ছিলো বাংলাদেশের চার খেলোয়াড়ের। কিন্তু ভিসা না পাওয়ায় আপাতত যেতে পারছেন না চার জনের দুজন!

ছেলেদের মধ্যে জাবেদ আহমেদ ও ইমরান হোসেন হৃদয় এবং মেয়েদের মধ্যে সোনম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমি ছিলেন তালিকায়। কিন্তু শেষ মুহূর্তে জাবেদ ও হৃদয়ের ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় তাদের আর যাওয়া হচ্ছে না।
ঢাকায় হাঙ্গেরির দূতাবাস নেই। জার্মান দূতাবাস থেকে হাঙ্গেরির ভিসা নিতে হয়েছে। বৃহস্পতিবার সেখান থেকেই দুজনের ভিসা প্রত্যাখ্যান হয়েছে। দুজনের থেকে যাওয়ার ভয় করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেডারেশনের সহ-সভাপতি হাসান মুনীর বাংলা ট্রিবিউনকে জানালেন তেমনটা, ‘আয়োজক দেশের ধারণা জাবেদ ও হৃদয় তাদের দেশে থেকে যেতে পারে। সরাসরি তারা সেটা বলেও দিয়েছে। তাই তাদের ভিসা প্রত্যাখ্যাত হয়েছে। তবে আমাদের চার কর্মকর্তা ও অন্য দুই খেলোয়াড়ের ভিসা হয়েছে।’

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। তবে জাবেদ ও হৃদয়ের বিষয়ে ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করছেন বলে দাবি মুনীরের, ‘আমরা সরকারি অনুমতি সহ যত রকমের কাগজপত্র দেখানোর দেখিয়েছি। কিন্তু তারপরেও ওদের দুজনকে ভিসা দেওয়া হয়নি। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু করা যায় কিনা চেষ্টা করছি। শনিবারের মধ্যে ভিসা হলেও ওরা দুজন পরে যেতে পারবে।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে