গোল উৎসবে লাওসের উড়ন্ত সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ২১:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:২৯

লাওস ও মঙ্গোলিয়া ম্যাচের একটি দৃশ্য বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ টুর্নামেন্ট দারুণ জয়ে শুরুটা করেছিলো ‘এ’ গ্রুপে থাকা মঙ্গোলিয়া। সেই মঙ্গোলিয়ার বিপক্ষেই গোল উৎসব করেছে লাওস। তাদের ৫-০ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে তারা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামে লাওস। নেমেই সূচনাটা ছিলো আক্রমণাত্মক। তাতে দ্বিতীয় মিনিটে জাল কাঁপিয়ে গোল উৎসবের শুরু। প্রথমে শুরুটা করেন লাওস মিডফিল্ডার পি। ১৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন আফাতসালা। এই ফরোয়ার্ড জোড়া গোলের দেখা পেতে সময় নেননি বেশিক্ষণ ৩১ মিনিটে পুনরায় জাল কাঁপিয়ে বাড়িয়ে নেন ব্যবধান।

প্রথমার্ধের আক্রমণের এই ধারা লাওস ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। প্রথমার্ধের মতো শুরুতে আবারও জাল কাঁপিয়ে দ্বিতীয় গোল আদায় করে নেন লাওস মিডফিল্ডার পি। ৮২ মিনিটে ফ্রি কিক থেকে সরাসরি গোল করে স্কোর লাইন ৫-০ করেন সাইসামোনে।

অথচ এই মঙ্গোলিয়াই টুর্নামেন্ট শুরু করেছিলো জয় দিয়ে। তাজিকিস্তানকে তারা হারিয়েছিলো ৩-০ গোলে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক