সেমিফাইনালে নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৬:২৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৬:৩২

সেমিফাইনালে নাদালের বিদায় বার্সেলোনা ওপেনে নিজের রেকর্ডটাকে আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে ছিলেন রাফায়েল নাদাল। ১২তম বারের মতো বার্সেলোনা ওপেন জয়ের সেই পথে তাকে রুখে দিয়েছেন ডমিনিক থিয়েম। সেমিফাইনালে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন ক্লে কোর্টের রাজা।

২০১৭ সালে এই থিয়েমকে হারিয়েই শিরোপা অক্ষু্ণ্ন রেখেছিলেন নাদাল। কিন্তু এবার আর তার বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি। অস্ট্রেলিয়ান থিয়েম ফাইনালে মুখোমুখি হবেন ২৩ বছর বয়সী দানিল মেদভেদেভের। 

এই হারের পরেও এখান থেকে আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন নাদাল। ৪ সপ্তাহ পরই শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। আর সেই টুর্নামেন্টে ১১ বার জয়ী নাদাল মনে করেন, ‘এই সপ্তাহটা খুব বেশি ইতিবাচক গেছে আমার জন্য। আমি মন্টে কার্লোতে অনেক নিচু অবস্থান থেকে এই পর্যায়ে এসেছি। তাই বিশ্বাসটা পাচ্ছি যে আমার উন্নতি হয়েছে।’

বার্সেলোনায় নাদাল জিতলে কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার একই পেশাদার টুর্নামেন্টে ১২টি শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসাতে পারতেন। নাভ্রাতিলোভা শিকাগোর অ্যাভন চ্যাম্পিয়নশিপ জিতেছেন ১২ বার!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম