সালাহকে নিয়ে অপেক্ষা, বার্সার বিপক্ষে নেই ফিরমিনো

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৯, ১৪:১৫আপডেট : ০৫ মে ২০১৯, ১৪:১৯

মাথায় আঘাত পেয়ে মাটিতে মোহাম্মদ সালাহ। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় জয় পেলেও চোট ভাবনায় বিপর্যস্ত লিভারপুল। প্রিমিয়ার লিগে ৩-২ গোলে জয়ের দিনে মাথায় আঘাত নিয়ে মাঠ ছেড়েছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার চোট চিন্তায় ফেলে দিয়েছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে। সামনেই যে বার্সার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ!

এমন ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এ নিয়ে পূর্ণ তথ্য মেলেনি কোচ ক্লপের কাছ থেকে। সংশয় যে কিছুটা রয়ে গেছে তা বোঝা গেলো ইয়ুর্গেন ক্লপের কথা থেকে, ‘আমাদের আরও দেখতে হবে। সে মাথায় আঘাত পেয়েছে।’ তবে অবস্থা যে খুব একটা গুরুতর এমনটা বোঝা যায়নি তার কথায়। তবে বিস্তারিত পরীক্ষার পরই পর্যবেক্ষণ জানানোর কথা বললেন তিনি, ‘ও লকার রুমে বসেই খেলা দেখেছে। তবে সে ঠিক আছে। আমাদের আরও কিছু পরীক্ষা করে দেখতে হবে।’

সালাহর ইনজুরি নিয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও অ্যাটাকিং মিডফিল্ডার ফিরমিনো যে ছিটকে গেছেন তা নিশ্চিত। ফিরমিনোর গ্রোয়িন ইনজুরি নিয়ে ক্লপ জানান, ‘শনিবারের ম্যাচে তাকে রাখা হয়নি। আর মঙ্গলবারের ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না। বাকি যেসব বিষয় আছে সেগুলো দেখে জানা যাবে।’

৩-২ গোলে জয়ের দিনে একটি গোল ছিলো সালাহর। তার মৌসুমের ২৬তম গোলেই ২-১ স্কোর লাইন হয়ে যায় রেডদের। তবে দ্বিতীয়ার্ধেই ২-২ এ সমতা ফেরায় নিউক্যাসল।

বিপত্তিটা বাধে এর কিছুক্ষণ পর গোল অভিমুখে দৌড়ে যাওয়ার সময়। বল দখলে নিতে আসা নিউক্যাসল গোলকিপার মার্টিন ডুবরাভকার সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান সালাহ। তাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। শেষ দিকে তার বদলে আসা ওরিগির নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান