চ্যাম্পিয়নস লিগের আশা শেষ ম্যানইউর, নিশ্চিত চেলসি

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৯, ১১:৪৫আপডেট : ০৬ মে ২০১৯, ১১:৪৬

হাডার্সফিল্ডের গোলের মুহূর্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চারে থাকার সম্ভাবনা শেষ হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। হাডার্সফিল্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় চ্যাম্পিয়নস লিগেও খেলার সম্ভাবনা শেষ রেড ডেভিলদের।  অপর দিকে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি।

ম্যানচেস্টার ইউনাইটেড তলানীর দল হাডার্সফিল্ডের বিপক্ষে শুরুটা করেছিলো দাপট দেখিয়েই। ৮ মিনিটে লিড নিয়ে নেয় তারা স্কট ম্যাকটমিনেইর গোলে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে হাডার্সফিল্ড একটি গোল শোধ দিলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। তাতে আগামী মৌসুমে ইউরোপা লিগ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

দাপুটে জয় চেলসির। চেলসি অবশ্য দাপুটে জয় নিয়েই নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগ। একই সঙ্গে অপর ম্যাচে আর্সেনাল ও ব্রাইট অ্যান্ড হোভ অ্যালবিওন ১-১ গোলে ড্র করায় ব্লুরা শেষ চারে থেকেই শেষ করতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। ৩৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে টটেনহাম।

অপর দিকে আর্সেনাল ড্র করায় শীর্ষ চারে থাকার আশা শেষ হলেও চ্যাম্পিয়নস লিগে খেলার আশা টিকে রয়েছে এখনও। সেজন্য তাদের জিততে হবে ইউরোপা লিগ। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে আছে গানাররা। দ্বিতীয় লেগ হবে বৃহস্পতিবার।  

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম