বিশ্বকাপের আগে ইনজুরিতে কেদার যাদব

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৯, ১৫:০২আপডেট : ০৬ মে ২০১৯, ১৫:১১

ভারতীয় দলে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে কেদযার যাদবের চোট। বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। তার আগে ভারতীয় দলে দুসংবাদ হয়ে এসেছে অলরাউন্ডার কেদার যাদবের ইনজুরি। আইপিএলে কাঁধের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।

চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার গতকালের ম্যাচে এই চোট পান যাদব। পাঞ্জাবের ইনিংসের সময় ওভার থ্রো থামাতে গিয়ে আঘাত প্রাপ্ত হন কাঁধে। তারপর মাঠে খুব বেশি স্বস্তি পাচ্ছিলেন না চেন্নাইয়ের হয়ে খেলা এই তারকা। ১৪তম ওভারে মাঠ ছেড়ে যেতে হয় চোট অনুভব করায়। এমন চোটে চিন্তার ভাঁজ এখন ভারতীয় শিবিরে। কারণ ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের একজন সদস্য তিনি। বিশ্বকাপের আগে সুস্থ হতে না পারলে বাধ্য হয়ে বিকল্প ভাবতে হবে ম্যানেজমেন্টকে। চেন্নাই কোচ স্টিফেং ফ্লেমিং জানালেন প্লে অফের বাকি সময়ে আর পাওয়া যাচ্ছে না যাদবকে, ‘কেদারের এক্স-রে বাকি। যেহেতু সামনে বিশ্বকাপ তাই তাকে এখন আর পাওয়া যাচ্ছে না টুর্নামেন্টে।’

যাদবের চোট প্রসঙ্গে ফ্লেমিং জানান, ‘ওর অস্বস্তিটা টের পাওয়া যাচ্ছিলো। খুব গুরুতর কিছু যেন না হয় সেই কামনা করি। তবে চোটটা খুব ভালো দেখা যাচ্ছিলো না। ’

ভারতীয় দলে অফস্পিনসহ ব্যাট হাতে বেশ কার্যকরী যাদব। এই অবস্থায় যদি সুস্থ হতে না পারেন তাহলে ঋষভ পান্ত বা আম্বাতি রাইয়ুডুর মধ্যে থেকে কেউ ডাক পেতে পারেন বিকল্প হিসেবে। ইংল্যান্ডের উদ্দেশে ভারত দেশ ছাড়বে ২২ মে। টুর্নামেন্ট শুরু হবে ৩০ মে। তাদের প্রথম ম্যাচ ৫ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর 
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
সর্বশেষ খবর
রিমোট জব খুঁজছেন? জেনে নিন কেমন দক্ষতার চাহিদা বেশি
রিমোট জব খুঁজছেন? জেনে নিন কেমন দক্ষতার চাহিদা বেশি
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত 
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত 
হরমুজের চাবি যাচ্ছে ইরানের হাতে
হরমুজের চাবি যাচ্ছে ইরানের হাতে
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা