গোপালগঞ্জে কাবাডিতে চ্যাম্পিয়ন গেটওয়ে মডেল স্কুল

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১৭:১২আপডেট : ০৬ মে ২০১৯, ১৭:১৪

ট্রফি হাতে বিজয়ীরা। গোপালগঞ্জে শরীফ টিটো স্মৃতি স্কুল বালিকা কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গেটওয়ে মডেল স্কুল। তারা ৪৮-২৪ পয়েন্টে হারিয়েছে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে।

সোমবার দুপুরে খেলাটি অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ সুইমিং পুল অডিটরিয়ামে। গোপালগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০টি স্কুল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়রা আক্তার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের