এবার ফ্রান্সেও তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৯, ১৮:৪০আপডেট : ১০ মে ২০১৯, ২৩:৪২

নেইমার। নিষেধাজ্ঞার মৌসুম কাটাচ্ছেন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড নেইমার। চ্যাম্পিয়নস লিগে রেফারিং নিয়ে আপত্তিকর পোস্ট করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। ফরাসি কাপে এক ভক্তকে ঘুষি মেরে ফরাসি ফুটবলেও নিষিদ্ধ হলেন আরও তিন ম্যাচ!

ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, নেইমারের শাস্তি কার্যকর হবে ১৩ মে থেকে। ফলে লিগ ওয়ানে শনিবারের ম্যাচে খেলতে পারবেন। তবে পিএসজির মৌসুমের শেষ ম্যাচগুলো আর খেলতে পারবেন না। অবশ্য এমন কাণ্ডে ৫ ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছিলেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে।

ফরাসি কাপের ফাইনালে অপ্রত্যাশিত হারের দিনে এমন কাণ্ডটি করেছিলেন তিনি। টাইব্রেকারে রেনের কাছে হারের পর মেজাজ হারিয়ে বসেন পুরোপুরি। ম্যাচ শেষে রানার্স-আপ পদক নেওয়ার সময় এক ভক্তের সঙ্গে তর্ক করতে দেখা যায় নেইমারকে। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে পদক বিতরণী মঞ্চে সিড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ থামতে দেখা যায় তাকে।

এক পর্যায়ে ওই ভক্তের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন নেইমার। দুজনের মধ্যে কয়েক মুহূর্ত বাকবিতণ্ডাও চলে। তবে কী কথা হয়েছে সেটা বোঝা যায়নি। কিছুক্ষণ পরই নেইমার ঘুষি মেরে বসেন ওই ভক্তকে। সঙ্গে সঙ্গে সতীর্থরা তাকে ঠেলে উপরে নিয়ে যান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম