না খেলেই সেমিতে জোকোভিচ!

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৯, ২০:১৭আপডেট : ১০ মে ২০১৯, ২০:৫১

না খেলেই সেমিতে জোকোভিচ! মাদ্রিদ ওপেনে সেমিফাইনালে নাম লেখাতে পরিশ্রম করতে হলো না নোভাক জোকোভিচকে। প্রতিপক্ষ মারিন চিলিচ অসুস্থ হয়ে নাম প্রত্যাহার করে নেওয়ায় কোয়ার্টার ফাইনাল না খেলেই শেষ চারে সার্বিয়ান তারকা।

মারিন চিলিচ টুইটারে জানিয়েছেন তার পেটের সমস্যার কথা। ফুড পয়জনিংয়ের কারণে বাধ্য হয়েই শেষ আট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাই দুঃখ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গেই জানাচ্ছি আজকের ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে হলো। ফুড পয়জনিংয়ের কারণে গতকালের রাতটা ছিলো দুর্বিষহ।’

মাদ্রিদে এভাবে শেষটা হওয়ায় দুঃখ ভারাক্রান্ত চিলিচ আরও লিখেছেন, ‘সত্যিকার আর্থে আমি খুবই হতাশ মাদ্রিদে এভাবে শেষটা হলো বলে।’

কোর্টে তুমুল প্রতিপক্ষ হলেও বাইরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোকোভিচ ও চিলিচের। তাই অসুস্থতার এই খবর জোকোভিচকে খুদে বার্তায় জানিয়েছেন চিলিচ। তাই জোকোভিচও তার সুস্থতা কামনা করেছেন, ‘মারিন শীর্ষ স্থানীয় একজন খেলোয়াড়। একই সঙ্গে আমার খুব ভালো একজন বন্ধু। ওর ফুড পয়জনিংয়ের খবর টেক্সট করে আমাকে জানিয়েছে। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে ওঠবে।’

শনিবার সেমিফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন রজার ফেদেরার অথবা ২০১৮ সালের ফাইনালিস্ট ডমিনিক থিয়েমের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম