মাদ্রিদ ওপেন থেকে নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৯, ১২:৪৫আপডেট : ১২ মে ২০১৯, ১২:৫০

রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনে ষষ্ঠ শিরোপার খোঁজে ছিলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। সেই নাদালকে সেমিফাইনালের বৈতরণী পার হতে দিলেন না স্টেফানোস সিসিপাস। তাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন গ্রিক ২০ বছর বয়সী এই তরুণ!

সিসিপাস প্রথম সেটটা ৬-৪ গেমে জিতে শেষ করলেও পরের সেটে ২-৬ গেমে জিতে ঘুরে দাঁড়ানোর একটা আভাস দিয়েছিলেন নাদাল। সেই আভাসটা পরে আর বাস্তবে রূপ নিতে পারেনি সিসিপাসের তুমুল প্রতিরোধে। শেষ পর্যন্ত সিসিপাসের জয় ৬-৩ গেমে।

ফাইনালে তরুণ সিসিপাসের প্রতিপক্ষ শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। সার্বিয়ান জোকোভিচ সেমিফাইনালে হারিয়েছে অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমকে।

দুই সপ্তাহ পর শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। তার আগে নাদালকে এভাবে হারাতে পারাকে অবিশ্বাস্য মানছেন সিসিপাস, ‘এভাবে খেলতে পেরে ভালোই লাগছে। অবিশ্বাস্য লাগছে।’

অপর দিকে মেয়েদের এককে ইতিহাস গড়েছেন ডাচ কিকি বার্টেন্স। রোমানিয়ান হালেপকে হারিয়ে ক্যারিয়ারের বড় জয়ের কীর্তিটা গড়েছেন তিনি।

অবশ্য এই হারে সুবর্ণ একটি সুযোগ হাতছাড়া হয়েছে সিমোনা হালেপের। ফাইনালে জিতলে ওসাকাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিলো তার। কিন্তু ৬-৪, ৬-৪ গেমে হেরে যাওয়ায় এখন র‌্যাংকিংয়ের চারে উঠে যাবেন বার্টেন্স। ডাচদের ইতিহাসে কোনও নারী খেলোয়াড়ে সর্বোচ্চ সাফল্য এটাই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম