বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ফুলটন

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৯, ১৩:৫১আপডেট : ১৫ মে ২০১৯, ১৩:৫৩

পিটার ফুলটন বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের পরিবর্তন আসার কথা। ৫ বছর দায়িত্ব পালন করা বর্তমান কোচ ক্রেইগ ম্যাকমিলান আর থাকতে চাইছেন না বলেই এই পরিবর্তন। বিশ্বকাপের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক কিউই ব্যাটনসম্যান পিটার ফুলটন।

ফুলটনকে পেয়ে বেশ উচ্ছ্বসিত হেড কোচ গ্যারি স্টেড। তিনি ফুলটনের ব্যাটিং কোচ হওয়া প্রসঙ্গে জানান, ‘বিশ্বকাপের পর পিটারকে পাওয়ার খবরে আমরা উচ্ছ্বসিত। আমরা বেশ আত্মবিশ্বাসী যে দলের যেই পরিবেশ তাতে ফুলটন বেশ মানিয়ে নিতে পারবেন।’  পিটারকে নেওয়া প্রসঙ্গে দলের সিনিয়র প্লেয়াররা ভূমিকা রেখেছেন বলে জানালেন স্টেড, ‘আমরা ধারাবাহিক প্রক্রিয়া মেনেই তাকে নিয়েছি। বিশেষ করে ক্যান্ডিডেট বাছাইয়ে সিনিয়র প্লেয়ারদের সহায়তা নিয়েছি।’

নিউজিল্যান্ডের হয়ে সব মিলিয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুলটন। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে ২৩টি টেস্ট আর ৪৯টি ওয়ানডের সঙ্গে ১২টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।  তিন সেঞ্চুরিতে তার রান ২ হাজার ৪২৮। ২০১৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্টই ছিলো তার সবশেষ ম্যাচ। এরপর নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের কোচের ভূমিকাতেও দেখা গেছে তাকে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম