অল্পের জন্য রক্ষা সেরেনার!

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৯, ১১:৩৮আপডেট : ২৮ মে ২০১৯, ১৭:১১

নতুন পোশাকে সেরেনা উইলিয়ামস। ফ্রেঞ্চ ওপেনে অন্যতম ফেভারিট হয়ে প্রবেশ সেরেনা উইলিয়ামসের। অথচ ২৩টি গ্র্যান্ড স্লাম বিজয়ীকেই কিনা চোখ রাঙানি দিয়ে দিলো রাশিয়ান ৮৩ নম্বর ভিতালিয়া দিয়াচেঙ্কো! তাকে প্রথম সেটে হারিয়ে দিলেও পরের দুই সেট জিতে মান বাঁচিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

অবশ্য বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। এর রেশটা ছিলো প্রথম সেটে। ছন্দহীন সব শট খেলে যাওয়াতে প্রথম সেটে হেরেছেন ২-৬ গেমে। অভিজ্ঞ সেরেনা পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন প্রথম রাউন্ড। জয় পান ৬-১, ৬-০ গেমে।

প্রথম সেটের হার অবশ্য আতঙ্ক ছড়িয়েছিলো সেরেনার মাঝে। এর প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘প্রথম রাউন্ডের ম্যাচ সব সময় আতঙ্কের। প্রথম সেটে ভুল করেছিলাম, নিজেকে নিজেই তখন স্বগোতক্তির মতো বলেছি ‘গুডলাক সেরেনা’। তারপরেই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেয়েছি।’

ফ্রেঞ্চ ওপেনে জয়ে শুরু জোকোভিচের। ছেলেদের এককে রুটিনমাফিক জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। র‌্যাংকিংয়ের এক নম্বর জোকোভিচ হারিয়েছেন পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে। তার জয় ছিল ৬-৪, ৬-২, ৬-২ গেমে।

দ্বিতীয় বাছাই নাদাল হারিয়েছে জার্মান বাছাই ইয়ানিক হানফমানকে। তার বিরুদ্ধে নাদালের জয় ছিল ৬-২, ৬-১ ও ৬-৩ গেমে। রোলাঁ গারোঁয় রেকর্ড গড়া নাদাল ছুটছেন ১২তম গ্র্যান্ড স্লামের খোঁজে। আগের রেকর্ডকে বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ তার সামনে।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৯ খাল দখলমুক্ত করবে ডিএনসিসি: শফিকুল ইসলাম
২৯ খাল দখলমুক্ত করবে ডিএনসিসি: শফিকুল ইসলাম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় মঙ্গলবার
হাম উপসর্গে প্রাণ হারালো আরও ৪ জন
হাম উপসর্গে প্রাণ হারালো আরও ৪ জন
হামের মধ্যেই ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
হামের মধ্যেই ডেঙ্গুর হানা, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের