৬ বছর পর মেয়েদের ফুটবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৮:০৯আপডেট : ৩০ মে ২০১৯, ১৮:২৩

৬ বছর পর মেয়েদের ফুটবল লিগ ৬ বছর পূর্বে ২০১৩ সালে সবশেষ মাঠে গড়িয়েছিলো মেয়েদের ফুটবল লিগ। নানা অজুহাতে এরপর আর লিগ আয়োজনে আগ্রহ দেখায়নি বাফুফে। দীর্ঘ বিরতির পর মেয়েদের নিয়ে ফুটবল লিগ হতে যাচ্ছে এ বছর। আগামী অক্টোবরের শেষ দিকে ৬ থেকে ৮ টি দল নিয়ে এই লিগ আয়োজন করবে বাফুফে। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

লিগ আয়োজনের জন্য অধিভুক্ত সংস্থা ও ক্লাবকে আমন্ত্রণ জানাবে বাফুফে। যারা আগ্রহী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে খেলতে সুযোগ করে দেওয়া হবে।

তবে এ জন্য আগ্রহী ক্লাব বা সংস্থাকে বাফুফের দেওয়া কিছু শর্ত পূরণ করতে হবে আগে। যার অংশ হিসেবে প্রতিটি দলে থাকতে হবে ‘সি’ লাইসেন্সধারী কোচ। মাঠের সুবিধা ও ক্লাব সচিবালয় থাকাও বাধ্যতামূলক করা হয়েছে এবার। এছাড়া ক্লাবে সাধারণ সম্পাদক, কো-অর্ডিনেটর কিংবা মিডিয়া অফিসার থাকতে হবে। ক্লাবগুলোর আর্থিক অবস্থানও জানাতে হবে বাফুফেকে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ পুনরায় মেয়েদের ফুটবল লিগ চালুর বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এমন শর্ত আরোপের কারণও জানান তিনি, ‘মেয়েদের ফুটবল নিয়ে অনেকের আগ্রহ আছে। যে কারণে আমরা কিছু শর্ত দিয়ে রেখেছি। যারা শর্ত পূরণ করতে পারবে তারা খেলতে পারবে। ভবিষ্যতে যেন অংশগ্রহণকারী দলগুলো ঝড়ে না যায়, সেজন্যই ক্লাব বা সংস্থাগুলোর কাঠামো শক্তিশালী থাকা প্রয়োজন।’

এই লিগে বিজেএমসি ও বাংলাদেশ আনসারের খেলা প্রায় নিশ্চিত। বাকি দলগুলো আগামী এক মাসের মধ্যে নির্ধারণ করবে বাফুফে।

মাঝে বন্ধ থাকার পর নতুন করে লিগ শুরু করতে পেরে বাফুফে কর্মকর্তা কিরণও খুব উচ্ছ্বসিত, ‘আগে খেলোয়াড়ের অভাবে লিগ করা কঠিন ছিল। এখন আমাদের হাতে প্রচুর খেলোয়াড়। এই লিগে সারাদেশের বয়সভিত্তিক খেলোয়াড়রাও খেলতে পারবে। আশা করছি অংশগ্রহণকারী দলগুলো ঠিকমতো খেলোয়াড় নিতে পারবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম