জুনিয়র এশিয়া কাপ হকিতে সিঙ্গাপুর-হংকংয়ের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৯, ১৯:৪১আপডেট : ৩১ মে ২০১৯, ২১:২৬

মেয়েদের জুনিয়র হকি দল। মেয়েদের এশিয়া কাপ জুনিয়র হকিতে বাছাই পর্বে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ। ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে হবে এই বাছাই পর্ব। আসন্ন এই প্রতিযোগিতায় সিঙ্গাপুর ও হংকংয়ের গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা।

আসরকে সামনে রেখে গ্রুপিং ও ফিক্সচারও হয়ে গেছে। তাতে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে হংকং, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। এছাড়া ‘এ’ গ্রুপে চাইনিজ তাইপে, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কার অবস্থান। শীর্ষ দুটি দল যাবে ২০২০ সালের মূল পর্বে। যেখানে আগে থেকেই অপেক্ষা করে আছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

সিঙ্গাপুরের বাছাই পর্বে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের। ১১ ও ১২ সেপ্টেম্বর যথাক্রমে উজবেকিস্তান এবং সিঙ্গাপুরের বিপক্ষে শেষ দুটি ম্যাচে লড়তে হবে।

মেয়েদের এই আসরে ভালো প্রস্তুতি নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচ হেদায়তুল ইসলাম রাজীব। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। আমরা কয়েক দফা অনুশীলনের পর খেলোয়াড়ের সংখ্যা ৩০- এ নামিয়ে এনেছি। ঈদের পর আবারো প্রস্তুতি শুরু হবে। তবে গ্রুপে অন্য দলগুলোও বেশ শক্তিশালী। আমরা ইতিবাচক ফল করার চেষ্টা করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম