ক্লপের অন্যরকম স্বস্তি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৯, ১১:০০আপডেট : ০২ জুন ২০১৯, ১১:১৭

গতবার না পারলেও এবার শিরোপা উঁচিয়ে ধরেছেন ক্লপ। কোচ হিসেবে টানা ছয়বার ফাইনালের মতো মঞ্চে হৃদয় ভাঙার গল্পের চরিত্র হতে হয়েছে ইয়ুর্গেন ক্লপকে। গতবার এই লিভারপুলকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছালেও সাফল্য পাননি। এমনকি ২০১৩ সালেও ডর্টমুন্ডের ডাগ আউটে থেকে হারের তিক্ত স্বাদ নিয়েছেন। অবশেষ সপ্তমবার এসে ভাগ্যদেবী মুখ তুলে চেয়েছে ‍তার দিকে। লিভারপুলকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এবার। তাতে দীর্ঘদিন বয়ে চলা ব্যর্থতার বোঝা নেমে গেছে তার বুক থেকে। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের পর স্বস্তি ঝরেছে ক্লপের কণ্ঠে।

ম্যাচের পর উচ্ছ্বসিত লিভারপুল কোচ বললেন, ‘সত্যি করেই বলছি এখন খুব হাল্কা লাগছে। বিশেষ করে আমার পরিবারের জন্যে।’ পরিবারকে সঙ্গে নিয়ে শেষ ছয়বারের তিক্ত অভিজ্ঞতার কথা এভাবেই বললেন ক্লপ, ‘শেষ ৬ বার আমরা ছুটিতে গেছি শুধুমাত্র সিলভার মেডেল নিয়ে। কিন্তু তখন ওই সময়ের অনুভূতিটা এত স্বস্তির ছিলো না। কিন্তু এই বছরটা বলতে পারেন অন্যরকম। বিশেষ করে পরিবারের জন্য।’

টটেনহামকে ২-০ গোলে হারিয়ে ২০০৫ সালের পর চ্যাম্পিয়ন তারা। এত দীর্ঘ অপেক্ষার পর ট্রফি আসায় ম্যাচের পর শুধু ক্লপই নন, কেঁদে ফেলেছেন তার শিষ্যরাও। সেই অনুভূতির কথা জানাতে গিয়ে ক্লপ বললেন, ‘আমি ও আমার প্লেয়াররা মাঠে কেঁদেই ফেলেছি। কারণ বলতে পারেন দিনটা সত্যিকার অর্থে খুব আবেগঘন ছিলো। আবার একই সঙ্গে টটেনহামের কেমন লাগছে সেটা বাকিদের চেয়ে আমার ভালো করেই জানা।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম