বিশ্বকাপে 'শ্রেষ্ঠত্বের' রেকর্ড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৩ জুন ২০১৯, ১৫:০৮

বিশ্বকাপে 'শ্রেষ্ঠত্বের' রেকর্ড বাংলাদেশের প্রোটিয়াদের বিপক্ষে দুরন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। অসাধারণ জয়ের এই দিনে রেকর্ডের পাতা নতুন করে লিখেছে মাশরাফিরা। এই যেমন বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ স্কোরের ম্যাচ ছিলো এটি। আবার ব্যক্তিগত অর্জনেও উদ্ভাসিত হয়েছেন কেউ কেউ। তবে বিশ্বকাপে দুইবার প্রোটিয়াদের হারিয়ে ভিন্নভাবে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে এই দল।
এই জয়ের ফলে বিশ্বকাপে এই মুহূর্তে প্রোটিয়াদের বিপক্ষে এশিয়ার শ্রেষ্ঠত্ব এখন শুধু বাংলাদেশের কাছে! আর তাহলো বিশ্বকাপে একমাত্র বাংলাদেশই প্রোটিয়াদের সর্বাধিক দুইবার হারানোর কৃতিত্ব দেখিয়েছে। অন্যতম পরাশক্তি ভারত হারাতে পেরেছে একবার। ৪ ম্যাচে হার তিনটিতেই। আর বাংলাদেশ ৪ বার মুখোমুখি হয়ে জয় পেয়েছে দুটিতে, হার দুটি।

স্মৃতির পুকুরে ঢিল ছুড়লে এখনও আলোড়ন তুলে ২০০৭ বিশ্বকাপের সেই জয়। সেবার অসাধারণ নৈপুণ্য দেখানো বাংলাদেশের জয়টা ছিলো আরও অপ্রত্যাশিত। তাই সেই জয়ে উল্লাসের মাত্রা ছিলো কল্পনার বাইরে। ওয়েস্ট ইন্ডিজে প্রোটিয়াদের ৬৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে অবশ্য পরিস্থিতি ভিন্ন। ধীরে ধীরে সমীহ জাগানো শক্তি এখন বাংলাদেশ প্রোটিয়াদের হারিয়েছে দাপুটে ভঙ্গিতে। ২১ রানে হারিয়ে এশিয়ার দল গুলোর মাঝে নিজেদের ভিন্নভাবে জানান দিয়েছে তারা।

বিশ্বকাপে প্রোটিয়াদের সর্বাধিক হারানো দলটা হলো নিউজিল্যান্ড। ৭ ম্যাচে কিউইদের জয় ৫টিতে, হার দুটি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সর্বাধিক ম্যাচে হারানো দল

দল               ম্যাচ       জয়  পরাজয়

নিউজিল্যান্ড    ৭           ৫    ২

ইংল্যান্ড          ৭           ৪    ৩

অস্ট্রেলিয়া       ৫          ৩    ১ (টাই ১)

বাংলাদেশ        ৪          ২    ২

ওয়েস্ট ইন্ডিজ  ৬          ২    ৪

ভারত            ৪          ১    ৩

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের