মরগানের কাঠগড়ায় বাজে ফিল্ডিং

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৯, ১২:৫২আপডেট : ০৪ জুন ২০১৯, ১২:৫৫

ইংলিশ অধিনায়ক এউইন মরগান। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করা ইংল্যান্ড হোঁচট খেলো পাকিস্তানের কাছে এসে। সরফরাজদের ঘুরে দাঁড়ানো জয়ে হারের তিক্ত স্বাদ পেতে হলো স্বাগতিকদের। এমন হারের বিশ্লেষণের সময় যখন আসলো তখন বাজে ফিল্ডিংকেই দোষারোপ করছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান।

বাজে ফিল্ডিংকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মরগান বললেন, ‘আমরা এমন ভুলই করেছি সচরাচর যা করি না। আর এই ফিল্ডিংয়ের কারণে ১৫ থেকে ২০টি রান বাড়তি দিয়ে ফেলেছি।’

পাকিস্তানের জয়টা অবশ্য অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো। টুর্নামেন্টে ১০৫ রানে গুটিয়ে হার দিয়ে শুরু করা দলটিই গতকাল জিতে গেলো ১৪ রানে। তাদের ৮ উইকেটে ৩৪৮ রানের বড় সংগ্রহের পেছনে ইংলিশদের বাজে ফিল্ডিংয়েরও ভূমিকা ছিলো। সেই ফিল্ডিং নিয়ে মরগানের মূল্যায়ন, ‘ফিল্ডিংটা আসলে একটা শরীরী ভাষা। তাই সেই শরীরী ভাষা আজকে মাঠে দেখানো উচিত ছিলো। ভয়ডরহীন মনোভাবটা দেখানো উচিত ছিলো।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান