প্রোটিয়াদের নিয়ে দলকে সতর্ক করলেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৯, ২৩:২৮আপডেট : ২৭ জুন ২০১৯, ২৩:৩০

শ্রীলঙ্কা কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপে এখনও সেমিফাইনালের আশা টিকে আছে শ্রীলঙ্কার। এমন পরিস্থিতিতে শুক্রবার তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া দক্ষিণ আফ্রিকা। লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এরপরেও সতর্ক করে দিলেন তার দলকে। বলছেন, ভুল করলে হুমকি হয়ে দাঁড়াতে পারে প্রোটিয়ারা!

১৯৯৬ বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার টুর্নামেন্ট শুরুটা হয়েছে বাজেভাবে। প্রথম ৫ খেলায় জয় ছিল মাত্র একটি। এতে আবার দুটি ভেসে গেছে বৃষ্টিতে। কিন্তু গত সপ্তাহে টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে একই সঙ্গে অস্ট্রেলিয়ার কাছে ইংলিশদের হেরে যাওয়াতে শেষ চারের পথটা হয়ে গেছে এখন উন্মুক্ত।

এমন অবস্থায় কোনও ভুল করতে চায় না শ্রীলঙ্কা। লঙ্কান কোচ তাই প্রোটিয়াদের নিয়ে বেশ সতর্ক, ‘আসলে আপনাদের যখন কোনও চাপ থাকবে না। তখন তারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। আর সেটা তাদের কাজেও দিতে পারে। তাই আপনি নিশ্চিত করে কিছু বলতে পারেন না।’

অবশ্য এই প্রোটিয়াদের কাছে বছরের শুরুতে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। এমন হারের পরেও এই ম্যাচ নিয়ে লঙ্কানরা খুব আত্মবিশ্বাসী। বিশেষ করে ইংল্যান্ডকে হারানোর পর। হাথুরুসিংহে বললেন, ‘আমার মনে হয় কালকে আমাদের সুযোগটা খুব বেশি। আমরা দুটি জয় নিয়ে এসেছি। আফগানিস্তান আর সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় আমাদের। যদিও আমরা এখনও সেরা ক্রিকেটটা খেলিনি।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের