চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে রায়ের বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ২১:৩৭আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৩৮

চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে রায়ের বাজার দ্বিতীয় বিভাগ হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রায়ের বাজার এসি। বৃহস্পতিবার সুপার ফোরের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে ঢাকা ইয়াং স্টারকে। সাত দলের লিগে চ্যাম্পিয়ন হয়ে রায়ের বাজার এখন প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করলো।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে রায়ের বাজারকে এগিয়ে নেন সুব্রত। তিন মিনিট পর মুন ব্যবধান দ্বিগুণ করেন। ৪০ মিনিটে অবশ্য ইয়াং স্টারের রানা একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।

বিজয়ী দলের মুন লিগে সেরা খেলোয়াড় হয়েছেন। আর শেষ ম্যাচে সেরা হয়েছেন রানার্সআপ ইয়াং স্টারের রানা। এর আগে দিনের অন্য ম্যাচটি রক্তিম সংঘ ও উদিতির মাঝে ২-২ গোলে ড্র হয়।

খেলা শেষে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম