লিগ পর্বে হারই তাতিয়ে দিয়েছে ইংলিশদের!

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ১৩:১৫আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৩:৩০

জেসন রয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ইংল্যান্ডকে। লিগ পর্বের সেই ম্যাচই নাকি সেমিফাইনালে অজিদের বিপক্ষে জিততে তাতিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে! ইংলিশ ওপেনার জেসন রয় জানালেন সেই ম্যাচটির পর কোনওভাবেই হাল ছাড়তে রাজি ছিল না ইংল্যান্ড।

গত বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর ইংল্যান্ড এখন খোলস পাল্টানো আগ্রাসী একটি দল। যেই দলটির আগ্রাসী রূপ দেওয়ার অন্যতম নায়ক ওপেনার রয়। লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটের কারণে তার না থাকাটা ভালোই ভুগিয়েছে ইংলিশদের। ম্যাচটা ৬৪ রানে হারলেও সেমিফাইনালে এই অজিদেরই তারা হারিয়েছে হেসে খেলে। রয় দলের মানসিকতা নিয়ে জানালেন, ‘আমরা পুরোপুরি হাল ছেড়ে দেইনি। সেই হারটা আমাদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে উস্কে দিয়েছিল। ফাইনালে এটাই কাজে দেবে।’

এখন নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে সেরাটা দিতে মুখিয়ে ইংল্যান্ড। এমন কথা জানিয়ে রয় জানালেন, ‘যেভাবে আমরা খেলছি এখন দুর্দান্ত অবস্থায় আছি আমরা। শেষ কয়েকটি ম্যাচে সেটাই করে দেখিয়েছি। ফাইনালেও তেমনটি করে দেখাতে চাই। আশা করছি ফর্মের সেই সুবিধা কাজে লাগাতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি