ফরম্যাট অনুযায়ী আলাদা নেতৃত্বের কথা ভাবছে পিসিবি

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৯, ১৪:৫৬আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৪:৫৮

ফরম্যাট অনুযায়ী আলাদা নেতৃত্বের কথা ভাবছে পিসিবি

বিশ্বকাপ ব্যর্থতার পর পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে। এবার ফরম্যাট অনুযায়ী আলাদা নেতৃত্বের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ মাসের শেষ দিকেই এমন সিদ্ধান্ত হওয়ার কথা বোর্ড সভায়।

পাকিস্তানের এক মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে ৮টি টেস্ট খেলতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়। তাই টেস্টে পারফরম্যান্স উন্নয়নে খুব করে ভাবছে পিসিবি।’আর এমন ভাবনা থেকেই ফরম্যাট অনুযায়ী আলাদা কোচ নিয়েও এগুনোর কথা ভাবছে তারা।

কিছুদিন আগে বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান দেখা করেছেন ক্রিকেট কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের সঙ্গে। আকরাম তাদের পরামর্শ দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সীমিত ওভারে সরফরাজ আহমেদকে অধিনায়ক ও মিকি আর্থারকে কোচ হিসেবে রাখতে।

এমনটি বলার কারণ, তাদের অধীনে সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য আছে পাকিস্তানের। ওয়ানডেতে ৬ নম্বরে আছে সরফরাজরা। টি-টোয়েন্টিতে আছে এক নম্বরে।

তবে সরফরাজ আহমেদ ও মিকি আর্থার আড়াই বছরে টেস্ট ফরম্যাটে সেভাবে সাফল্য পাননি। তাই বিকল্প ভাবতেই হচ্ছে পিসিবিকে। তেমনটি হলে আজহার আলী হয়তো টেস্টের নেতৃত্বে আসতে পারেন!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম