প্রাক মৌসুমে হতাশার বৃত্তেই রিয়াল

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ১১:১৮আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১১:৫০

একমাত্র গোলটি করেছেন হ্যারি কেইন। গ্যারেথ বেলকে নিয়ে পারিপার্শ্বিক আবহটা খুব একটা ভালো যাচ্ছে না রিয়ালের। দল বদলে বাধাপ্রাপ্ত হয়ে মিউনিখে যাননি দলের সঙ্গে। তাকে ছাড়া সেখানে গিয়ে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদও। অডি কাপ সেমিফাইনালে টটেনহামের কাছে ১-০ গোলে হেরেছে জিদানের শিষ্যরা।

প্রাক মৌসুম এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের এমন হাল নিয়ে আলোচনা হচ্ছে খুব। কারণ মৌসুম শুরুর আগে স্বস্তিদায়ক কিছু করতে পারলো না তারা। রইলো হতাশার বৃত্তেই। এদিন পুরো দুই অর্ধে তাদের ওপর চেপে খেলেছে স্পাররা।

২২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি এসেছে রিয়ালের রক্ষণের ভুলে। মার্সেলোর ভুলে সুযোগ পেয়ে গোলটি করেন হ্যারি কেইন। রিয়াল মাদ্রিদও গোলের দেখা পেয়েছিল। রোদ্রিগোর সেই গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। রিয়াল মাদ্রিদের অবস্থা আরও শোচনীয় হতে পারতো। তা হয়নি গোলকিপার কেইলর নাভাসের প্রতিরোধে।

বুধবার আবার রিয়াল মুখোমুখি হবে ফেনারবাচের। যারা বায়ার্নের কাছে সেমিফাইনালে হেরেছে ৬-১ গোলে।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি