হিলিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হিলি প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৯:১১আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:৪৫

হিলিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু সেভেন ‘এ’ সাইড ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় জালালপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে টাইব্রেকারে হারিয়েছে সোনাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি।

হাকিমপুর (হিলি) পৌরসভার সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকাল ৪টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন। এসময় সেখানে পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, ওয়ার্ড কাউন্সিলর ইসরাইল হোসেন, রতন বর্মন, ফারুক হোসেন, ক্রীড়াবিদ রুহুল আমিন, মাসুদ রানা, তারেক হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হিলির জালালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও পাঁচবিবির সোনাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য থাকলে তা গড়ায় টাইব্রেকারে। শুটআউটে ৩-৪ গোলে জালালপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারায় সোনাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি।

 টুর্নামেন্টে হাকিমপুরসহ উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম