‘বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত’

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ১৬:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৯:৩৫

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাসেল ডোমিঙ্গো। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল ডোমিঙ্গো। ৪৪ বছর বয়সী সাবেক প্রোটিয়া এই কোচ বাংলাদেশের দায়িত্ব নেবেন ২১ আগস্ট। নতুন দায়িত্ব পেয়ে খুব উচ্ছ্বসিত বাংলাদেশের নতুন এই কোচ।

এক প্রতিক্রিয়ায় প্রোটিয়াদের সাবেক এই কোচ জানিয়েছেন, ‘বর্তমান প্লেয়ারদের উন্নতির ধারা ধরে রাখতে মুখিয়ে আছি। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারদের থেকে উঠে আসা উদীয়মান তারকাদের ভবিষ্যৎ উন্নয়নে কাজ করতে অপেক্ষায় আছি।’

অবশ্য বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়াকে বড় সম্মান হিসেবে দেখছেন ডোমিঙ্গো, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। বাংলাদেশ দলের উন্নতির ধারা খুব আগ্রহের সঙ্গে অনুসরণ করে আসছি। তাই তাদের সহায়তা করতে খুবই রোমাঞ্চিত আমি, যেন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।’

এদিকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় ডোমিঙ্গোকে শুভ কামনা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট ডিরেক্টর ভ্যান জিল শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জে রাসেলকে শুভ কামনা।’

স্টিভ রোডসের উত্তরসূরি হিসেবে নিয়োগ পেলেন ডোমিঙ্গো। তার প্রথম অ্যাসাইনমেন্ট ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তার সঙ্গে বোলিং কোচ হিসেবে শার্ল ল্যাঙ্গেভেল্ট ও ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জি কাজ করবেন। দু’জনই দক্ষিণ আফ্রিকান। ডোমিঙ্গো যখন দক্ষিণ আফ্রিকার হেড কোচ ছিলেন (২০১৩ থেকে ২০১৭), তখনও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন এই দু’জন।  

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী