বৃষ্টি বিঘ্নিত দিনে আলো ছড়ালেন করুনারত্নে

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৯, ১৮:৫৯আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:১১

প্রথম দিন প্রতিরোধ দিয়েছেন ওপেনার দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কার গল টেস্ট জয়ের মঞ্চটা গড়ে দিয়েছিলেন ওপেনার দিমুথ করুনারত্নে। অসাধারণ পারফর্ম করে টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষ দশেও চলে এসেছেন তিন আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম টেস্ট জিতে ব্যাট হাতে আবারও প্রমাণ দিলেন- কেন তিনি শ্রীলঙ্কার নেতৃত্বে। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন কিউইদের সামনে। প্রথম ইনিংসে ২ উইকেটে ৮৫ রানে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা।

বলতে গেলে কলম্বোতে প্রথম দিন আধিপত্য ছিল বৃষ্টির। সকালের প্রথম সেশনই মাঠে গড়ানো যায়নি। টসও হয়েছে দেরিতে। দুপুরে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিং নিয়ে প্রথম সেশন ভালোভাবে কাটিয়ে দিয়েছিল। এক উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে জমা করে ৭১ রান।

বিরতি দিয়ে আবারও বৃষ্টি হানা দেয় চা পানের বিরতিতে। শেষ সেশন দেরিতে শুরু হলে বাকি অংশের খেলাও গড়ানো যায়নি পুরোটা সময়। আলোর স্বল্পতায় বেশ আগেই প্রথম দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।

টস হেরে বোলিংয়ে আসা নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট ভালোই সুইং পাচ্ছিলেন আক্রমণে এসে। তবে ভালো লেন্থে বল করতে না পারায় শুরুর সাফল্য পেতে বেশি সময় লাগে কিউইদের। ২৯ রানে থিরিমান্নেকে বিদায় দিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার সমারভিলে।

এক উইকেট পতনের পর অবশ্য ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। প্রায় থিতু হওয়ার চেষ্টায় ছিলেন কুশল মেন্ডিস। কলিন ডি গ্র্যান্ড হোম ৩২ রান করে ফেলা মেন্ডিসকে বিদায় দিলে অপরপ্রান্ত আগলে খেলতে থাকেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৪৯ রানে ক্রিজে আছেন। সঙ্গী অ্যাঞ্জেলো ম্যাথুজ এখনও রানের খাতা খোলেননি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম